NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে নৈশভোজে ভারতীয় ও রুশ বীর যোদ্ধারা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে নৈশভোজে ভারতীয় ও রুশ বীর যোদ্ধারা

ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শনিবার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে একটি বিশেষ নৈশভোজে অংশ নেন ভারতীয় এবং রুশ বীর যোদ্ধা ও তাঁদের পরিবার। সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় মিত্রবাহিনীর সব সদস্যদের অবদান এবং রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। 

এ সময় ভারতীয় এবং রাশিয়ান প্রতিনিধি দলের সিনিয়র সদস্যরা নিজ নিজ দেশের পক্ষ হতে এই বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ কৃতজ্ঞতা জানান। নৈশভোজ শেষে আমন্ত্রিত অতিথিরা ‘মিউজিক্যাল টিউনস্’ উপভোগ করেন।

 

 

এর আগে শনিবার সকালে ভারতীয় এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ভারতীয় এবং রাশিয়ান বীর যোদ্ধারা ও তাঁদের পরিবার গত ১৪ ডিসেম্বর বাংলাদেশে আসেন। সফর শেষে তাঁরা আগামী ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখে নিজ নিজ দেশে ফিরে যাবেন।