NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্রে উ. কোরিয়ার পরমাণু হামলা ‘কিম শাসনের অবসান’ ঘটাবে : হোয়াইট হাউস


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৬ এএম

যুক্তরাষ্ট্রে উ. কোরিয়ার পরমাণু হামলা ‘কিম শাসনের অবসান’ ঘটাবে : হোয়াইট হাউস

উত্তর কোরিয়ার প্রতি ওয়াশিংটন শনিবার তার সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে বলেছে, যুক্তরাষ্ট্রে যেকোনো পারমাণবিক হামলার ফলে ‘কিম সরকারের অবসান হবে’।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার পারমাণবিক পরামর্শমূলক গ্রুপের একটি যৌথ বিবৃতিতে আরো নিশ্চিত করা হয়েছে, দক্ষিণ কোরিয়ার ওপর পিয়ংইয়ংয়ের যেকোনো পারমাণবিক আক্রমণ ‘দ্রুত, অপ্রতিরোধ্য ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়ার সঙ্গে মোকাবেলা করা হবে।’

হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘পরমাণুসহ মার্কিন সক্ষমতার সম্পূর্ণ পরিসর দিয়ে সমর্থিত রিপাব্লিক অব কোরিয়াকে বর্ধিত প্রতিরোধ প্রদানের জন্য যুক্তরাষ্ট্র তার অটুট প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিল মাসে একই রকম জোরালো শব্দে সতর্কবার্তা জারি করে বলেছিলেন, উত্তর কোরিয়ার যেকোনো পারমাণবিক হামলা পিয়ংইয়ং সরকারের জন্য ‘পরিণাম’ হবে।

 

 

এ ছাড়া পাঁচ মাস আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিরুদ্ধে উত্তরের যেকোনো পারমাণবিক হামলার অর্থ হবে ‘কিম শাসনের অবসান’।

উত্তর কোরিয়া গত বছর নিজেকে একটি ‘অপরিবর্তনযোগ্য’ পারমাণবিক শক্তি হিসেবে ঘোষণা করেছে। দেশটি বারবার বলেছে, তারা কখনই তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না। পাশাপাশি দেশটির সরকার তাদের বেঁচে থাকার জন্যে এটিকে অপরিহার্য বলে মনে করে।

 

 

এদিকে গত মাসে পিয়ংইয়ং সফলভাবে একটি সামরিক গুপ্তচর উপগ্রহ কক্ষপথে স্থাপন করেছে। তারা তখন থেকে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বড় সামরিক স্থাপনাগুলোর ছবি সংগ্রহ করার দাবি করছে।