NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

৫০০ মানুষের পাশে আমেরিকা প্রবাসী জহিরুল


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৪, ০৭:০০ এএম

৫০০ মানুষের পাশে আমেরিকা প্রবাসী জহিরুল



ফরহাদ খান, নড়াইল:

আমেরিকা প্রবাসী জহিরুল ইসলামের উদ্যোগে নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামে কোরবানির গোশতসহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ-উল-আযহার দ্বিতীয় দিনে এলাকার ৫০০ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-জহিরুল ইসলামের বড় ভাই খুলনাস্থ কেসিসি কাঁচাবাজার সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম, আলতাফ শেখ, কামাল শেখ, ফখরুল শেখসহ এলাকার বিভিন্ন পেশার মানুষ।

কোরবানির গোশতসহ ঈদ উপহার পেয়ে খুশি গ্রামের রাহেলা বিবি, আমির শেখ, রেবে খানম, নাহার বেগম, প্রতিবন্ধী হবি মোল্যাসহ অন্যান্যরা। তারা বলেন, আমরা গরিব মানুষ। জহিরুল ইসলামের ঈদ উপহার পেয়ে খুশি হয়েছি। এর আগে রোজার ঈদেও গোশত কেনার জন্য তিনি (জহিরুল) পিরোলী এলাকার তিন শতাধিক  মানুষকে ৬০০ টাকা করে দিয়েছেন।  

আমেরিকা প্রবাসী জহিরুল ইসলাম বলেন, আমি সব সময় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। করোনা সংকটেও মানুষের পাশে ছিলাম। এতোদিন আমেরিকা থেকে সবাইকে সহযোগিতার চেষ্টা করেছি। এবার বাড়িতে এসে সবার পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আগামিতেও এ কার্যক্রম অব্যাহত রাখতে চাই। সমাজের বিত্তবানদেরও উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাহলে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। ঈদ হবে উৎসবমুখর।