NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হংকংয়ে এক ঘণ্টায় শেষ মেসিদের ম্যাচের টিকিট


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১২ এএম

হংকংয়ে এক ঘণ্টায় শেষ মেসিদের ম্যাচের টিকিট

নতুন মৌসুমের আগে এশিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করতে আসছে ইন্টার মায়ামি। এশিয়ার দেশ হংকংয়ে খেলবে ম্যাচ। আগামী ৪ ফেব্রুয়ারি হংকং একাদশের সঙ্গে একটি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। কিন্তু এই ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে এক ঘণ্টার মধ্যে।

 
 

 

যে স্টেডিয়ামে ম্যাচটি হবে সেটির ধারণক্ষমতা ৪০ হাজার। কিন্তু অবাক করার বিষয়, মাত্র ৬০ মিনিটেই শেষ হয়ে গেছে সব টিকিট। এই ম্যাচের টিকিটের জন্য প্রায় ২০ লাখ মানুষ অনলাইনে চেষ্টা করেছে। 

এছাড়া প্রায় ৭৫ লাখ মানুষ টিকিট বিক্রির অ্যাপসে টিকিট কেনার জন্য চেষ্টা চালিয়েছে।

 
টিকিটের মূল্য ১১০ ডলার থেকে শুরু করে ৬২৫ ডলার পর্যন্ত। এই ম্যাচ আয়োজন করছে যে প্রতিষ্ঠান ট্যাটলার এশিয়ার সিইও জানিয়েছেন,'সমর্থকদের এই আগ্রহ দেখে আমরা রোমাঞ্চিত।'

 

সবশেষ ২০১৪ সালে হংকংয়ে ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি। মেসির সঙ্গে মায়ামির এই ক্যাম্পে থাকছেন জর্দি আলবা ও সের্হিয়ো বুসকেৎসও।