NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গাজায় শিশুদের টিকা সম্পূর্ণভাবে শেষ : স্বাস্থ্য মন্ত্রণালয়


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:০১ পিএম

গাজায় শিশুদের টিকা সম্পূর্ণভাবে শেষ : স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি শিশুদের জন্য টিকা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় আরো বলেছে, টিকার অভাব শিশুদের বিপর্যয়কর স্বাস্থ্যের দিকে ঠেলে দেবে। এতে বিভিন্ন রোগ ছড়াবে।

 
বিশেষ করে ছিটমহলজুড়ে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত লোক ভিড়ে রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে।

 

পাশাশি জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাগুলোকে ‘প্রয়োজনীয় টিকা প্রদানে দ্রুত হস্তক্ষেপ করতে এবং বিপর্যয় রোধে গাজার সব এলাকায় তাদের আগমন নিশ্চিতের’ আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

গাজায় ইসরায়েলের চলমান ধ্বংসাত্মক যুদ্ধের ফলে গাজা উপত্যকা সব ধরনের ওষুধ ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে ভুগছে। ইসরায়েল আকাশ ও স্থল থেকে গাজা উপত্যকায় বোমাবর্ষণ করছে এবং অবরোধ আরোপ করেছে।

 
৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের প্রতিশোধ হিসেবে স্থল আক্রমণ চালাচ্ছে তারা।

 

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১৮ হাজার ৪১২ ফিলিস্তিনি নিহত এবং ৫০ হাজার ১০০ জন আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে, হামাসের হামলায় সে দেশে নিহতের সংখ্যা প্রায় এক হাজার ২০০।