NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গাজীপুরে ট্রেনের সাত বগি লাইনচ্যুত, নিহত ১


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

গাজীপুরে ট্রেনের সাত বগি লাইনচ্যুত, নিহত ১

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন। 

আজ বুধবার ভোর সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আসলাম (৩৫)।

 
তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। দুর্ঘটনার পর জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানিয়েছেন, দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

 

 

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, আজ ভোর চারটা ২০ মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে বনখড়িয়া পৌঁছার পর ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। সেখানে রেললাইনের একটি অংশ দুর্বৃত্তরা কেটে ফেলেছিল বলে জানা গেছে।