NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আদালতে আত্মসমর্পণ করলেন সালমান খানের নায়িকা জেরিন খান


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৪৫ এএম

আদালতে আত্মসমর্পণ করলেন সালমান খানের নায়িকা জেরিন খান

আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত বলিউডের অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। গতকাল সোমবার শিয়ালদহের আদালতে দেখা গেল বলিউড ভাইজান সালমান খানের এই নায়িকাকে। নায়িকাকে আদালতে দেখে অবাক সবাই। শর্ত সাপেক্ষে ৩০ হাজার রুপির বন্ডে অন্তর্বর্তী জামিন মিলেছে এই অভিনেত্রীর।

 
 

 

জেরিন খানকে সেদিন দেখা গেছে ছাইরঙা ফুল হাতা গেঞ্জি, কালো প্যান্ট। মুখে আকাশি রঙের মাস্ক। চোখ ঢাকা কালো চশমায়। মাথায় বড় টুপি।

 
প্রথম দেখায় চেনা যাচ্ছিল না জেরিন খানকে। 

 

zxbb
আদালতে অভিনেত্রী জারিন খান

২০১৮ সালে কালীপূজা উদ্বোধনে জেরিন খানের যাওয়ার কথা ছিল কলকাতায়। ৪২ লাখ টাকার বিনিময়ে অভিনেত্রীর সঙ্গে চুক্তি করেছিল নারকেলডাঙা থানা এলাকার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। ৫ নভেম্বর কালীপূজার উদ্বোধন করার জন্য চুক্তি হলেও তিনি উদ্বোধন করতে যাননি।

 
টাকাও ফেরত দেননি বলে অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় ২০১৮ সালের ২৭ নভেম্বর নারকেলডাঙা থানায় জেরিন ও তার সেক্রেটারির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। দুজনের বিরুদ্ধে নারকেলডাঙা থানার পুলিশ শিয়ালদহ আদালতে চার্জশিট দাখিল করে। সেই মামলায় সোমবার আদালতে হাজির হন জেরিন।

মামলার শুনানি চলাকালে এজলাসে দাঁড়িয়ে ছিলেন জেরিন খান।

 
অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ার পর আদালতকক্ষ ছাড়েন তিনি।