NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে উঠল না ভারত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে উঠল না ভারত

বৃষ্টির দাপটে প্রথম টি-টোয়েন্টি মাঠেই গড়াতে পারেনি। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বৃষ্টির বাগড়া ছিল। শেষ পর্যন্ত অবশ্য খেলা হয়েছে। তাতে বৃষ্টি আইনে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

 
এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

 

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে ভারত। বৃষ্টি আইনে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৫২ রান। ৭ বল হাতে রেখে লক্ষ্য পোঁছে যায় তারা।

 
ওপেনিং জুটিতে দক্ষিণ আফ্রিকাকে উড়ন্ত সূচনা এনে দেন রেজা হেনড্রিকস ও ম্যাথু ব্রিটজকে। মাত্র ২.৫ ওভারে ৪২ রান আসেন দুজনের জুটি থেকে।

 

ব্রিটজকে ১৬ রানে আউট হলে ওপেনিং জুটি ভাঙে। এরপর এইডেন মারক্রামের সঙ্গে হেন্ডরিকসের ৫৪ রানের জুটি।

 
মারক্রাম ১৭ বলে ৩০ রান করে আউট হয়েছেন। এরপর হাইনরিখ ক্লাসেন দ্রুত বিদায় নিলেও ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, আন্দিলে ফেলুকায়োরা দক্ষিণ আফ্রিকাকে পথ হারাতে দেননি।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন রেজা হেনড্রিকস। মিলার ১৭, স্টাবস অপরাজিত ১৪ ও ফেলুকায়ো অপরাজিত ১০ রান করেছেন।

 

এর আগে ভারতকে বড় সংগ্রহ এনে দেন মূলত অধিনায়ক সূর্যকুমার যাদব ও রিংকু সিং।

 
সূর্যকুমার ৫৬ ও ৬৮ রানে অপরাজিত থাকেন রিংকু। ৫৫ রানে তিন উইকেট হারনোর পর চতুর্থ উইকেট জুটিতে দুজন যোগ করেন ৭০ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কোটজেৎ সর্বোচ্চ তিন উইকেট নেন।