NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কাজ করছে ডিবি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কাজ করছে ডিবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কাজ করছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে তাঁরা। কালোবাজারি, মজুদদার ও বেশি দামে বিক্রিকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

আজ রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

 

ডিবিপ্রধান বলেন, ‘পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে গতকাল শনিবার  দুপুর থেকে আমাদের ডিবির লালবাগ বিভাগের একাধিক টিম চকবাজার ও শ্যামবাজার এলাকায় কাজ করছে।’

তিনি বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য অব্যাহত আছে। আমরা মনে করি, এ সময়ে কেউ যদি কালোবাজারি করে, পেঁয়াজ মজুদ করে, বেশি দামে বিক্রির পাঁয়তারা করে, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব।’

গত শুক্রবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে পণ্যটির দাম বেড়ে যায়।

 
গত সপ্তাহে যে পেঁয়াজের কেজি ১১০ থেকে ১২০ টাকা রাখা হয়েছে, এখন সেটা বিক্রি করা হচ্ছে ১৮০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত।