NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঢাকা টেস্ট হারা বাংলাদেশকে খোঁচা হার্শার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

ঢাকা টেস্ট হারা বাংলাদেশকে খোঁচা হার্শার

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে শুরুর দিকে চন্দিকা হাতুরাসিংহে জানিয়েছিলেন, যে অস্ত্র আছে সেটি দিয়েই লড়বেন তিনি। বলেছিলেন, ‘যদি মিসাইল না থাকে, তাহলে তুমি কিভাবে লড়াই করবে? আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে।’ অর্থাৎ স্পিন শক্তিকে কাজে লাগিয়ে ঘরের মাঠে টেস্ট জয়ের বার্তা দিয়েছিলেন। সে পথ ধরেই হাঁটছেন বাংলাদেশ দলের প্রধান কোচ।

 
 

 

সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর সিরিজ ঘরে রাখতে ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টে যে উইকেটে খেলে বাংলাদেশ, সেখানে স্পিনারদের একচেটিয়া দাপট। এমন স্পিন স্বর্গেও কিনা হেরে যেতে হলো বাংলাদেশকে। নিজেদের ফাঁদেই যেন আটকে গেছে স্বাগতিকরা। বাংলাদেশের হারের পর তাই খোঁচা দিয়েছেন হার্শা ভোগলে।

 

 

ভারতের জনপ্রিয় এই ধারাভাষ্যকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা একটি পোস্টে লিখেছেন, ‘মাঝে মাঝে নিজের বোনা জালে মাকড়সা নিজেই আটকা পড়ে যায়।’ 

হার্শা মন্দ বলেননি। স্পিনবান্ধব উইকেট বানিয়েই বাংলাদেশ কিউই স্পিনারদের হাতে যুদ্ধের অস্ত্র তুলে দিয়েছে, এ কথা অস্বীকারের সুযোগ নেই!