NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সালাহর ২০০, রুদ্ধশ্বাস জয় লিভারপুলের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

সালাহর ২০০, রুদ্ধশ্বাস জয় লিভারপুলের

লিভারপুলের জার্সি গায়ে ২০০ তম গোল করেছেন মোহামেদ সালাহ। খুব বেশি ফুটবলার নেই অলরেডদের জার্সি গায়ে যারা এই মাইলফলক পেরিয়েছেন। সালাহ লিভারপুলের ইতিহাসের মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে ২০০ গোল করলেন। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুশোতম এ গোলটিও অলরেডদের জন্য ছিল মহার্ঘ্য।

 

 

গোলশূণ্য প্রথমার্ধের পর বদলী খেলোয়াড় জঁ ফিলিপ মাতেতার গোলে ঘরের মাঠে প্রথম এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেসই। ৭৬ মিনিটে সালাহই অলরেডদের সমতায় ফেরান। এরপর রুদ্ধশ্বাস এক জয়ই পেয়েছে ইয়ু্র্গেন ক্লপের দল। যোগ করা সময়ে হার্ভে এলিয়ট করেছেন জয়সূচক গোলটি।

 
সালাহর সমতা ফেরানোর ঠিক আগেই অবশ্য ১০ জনের দলে পরিণত হয়েছিল ক্রিস্টাল প্যালেস। জর্ডান আইয়ুকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। সেই সুবিধাটা পুরোপুরিই কাজে লাগিয়েছে সফরকারীরা। 

 

সালাহর আগে লিভারপুলের জার্সিতে দুশোর বেশি গোল করেছেন ইয়ান রাশ, রজার হান্ট, গর্ডন হজসন ও বিলি লিডেল।

 
প্যালেসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠেছে লিভারপুল। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট তাদের, ১৫ ম্যাচে আর্সেনালের ৩৬। বিবিসি