NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

প্রধানমন্ত্রীর সঙ্গে দুই ইসলামি দলের নেতাদের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:৫৪ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে দুই ইসলামি দলের নেতাদের সাক্ষাৎ

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন মুফতি ফয়জুল হক জালালাবাদী ও মাওলানা আনওয়ারুল হকের নেতৃত্বে দুইটি  ইসলামি রাজনৈতিক দলের নেতারা।  

আজ বৃহস্পতিবার গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন গণমাধ্যমকে জানান, জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন খেলাফতে রাব্বানী বাংলাদেশ এবং নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের নেতারা।

 

একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি এবং নির্বাচনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করতে শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন নেতারা।

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসাও করেন তারা।