NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নির্বাচন করবেন হিরো আলম, কিনেছেন মনোনয়ন ফরম


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

নির্বাচন করবেন হিরো আলম, কিনেছেন মনোনয়ন ফরম

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে নির্বাচন করার জন্য বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) হয়ে মনোনয়ন ফরম তুলেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো প্রার্থীর তালিকা থেকে এ তথ্য জানা যায়। এ বিষয়ে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ।

 
শুভ বলেন, ‘আলম ভাই (হিরো আলম) আমাকে বলেছেন, বগুড়া থেকে মনোনয়ন কিনতে। এ কারণে একতারা প্রতীকের দল (সুপ্রিম পার্টি) থেকে মনোনয়ন তোলা হয়েছে। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ভোট করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা নির্বাচন অফিস থেকে আমি মনোনয়ন তুলেছি।
 
আলম ভাই আগামীকাল বগুড়ায় এসে মনোনয়নপত্র জমা দেবেন।’

 

এর আগে বুধবার দুপুরে তিনি হিরো আলমের পক্ষে বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মননোয়নপত্র সংগ্রহ করেন।

গত ১০ আগস্ট নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বাংলাদেশ সুপ্রিম পার্টি। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হুসেইনী আল মাইজভাণ্ডারী দলটির প্রতিষ্ঠা।

 
দলটির নির্বাচনী প্রতীক একতারা। 

 

বগুড়ার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, আশরাফুল হোসেন আলম নামের এক ব্যক্তির পক্ষে বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।