NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

'আমগো কোরবানি দেওয়ার ইচ্ছে বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে গেছে বাবা'


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৬ পিএম

'আমগো কোরবানি দেওয়ার ইচ্ছে বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে গেছে বাবা'

 

 

 মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকেঃ প্রতি বছরই কোরবানি দিতাম। কিন্তু এবছর বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে গেছে আমাদের কোরবানি দেওয়ার ইচ্ছে। বন্যার পানি আর আমাদের চোখের পানি এক হয়ে গেছে।  একবেলা খাবার কপালে জোটবে কিনা তা নিয়ে প্রতিমুহূর্তে চিন্তার মধ্যে থাকতে হচ্ছে।  দুইটা ছেলে মেয়ে একসপ্তাহ যাবত কান্না করছে ভালো খাবার খেতে।   

কথাগুলো আক্ষেপের স্বুরে বলছিলেন রাজিয়া খাতুন ( ৬৭) নামের এক বানভাসি ।  এ আক্ষেপ শুধু রাজিয়ার নয়।  এমন শতাধিক পরিবার চরম কষ্টে আর অভাবে দিনাতিপাত করছে।  খাবার,  চিকিৎসা, বাসস্থান এসব নিয়ে দুশ্চিন্তা রয়েছে কয়েক হাজার মানুষের মধ্যে।  

 

কিশোরগঞ্জের হাওর এলাকা গুলো বন্যায় তলিয়ে গেছে। এর মধ্যে  কটিয়াদী উপজেলার হাওর বেষ্টিত দুটি ইউনিয়নের ১০ টি গ্রাম পানিতে তলিয়ে গেছে।  

 

সরেজমিনে বন্যা কবলিত মানুষের সাথে কথা হয়। তাদের মধ্যে রহিমা বেগম (৫০) বলেন, 'বাবা আমি স্বামী হারা মহিলা। আমার একটা মেয়ে আছে বয়স (১০) সে ঈদে নতুন কাপড় কিনতে বায়না করেছে। তার একটা জামা হলে মনে তৃপ্তি পেতাম।' 

 

জামেলা বেওয়া (৭০) বলেন, ' সামনে ঈদ, কিন্তু অভাবের কারণে মনে আনন্দ আসেনা। আমরাও চাই বছরে একটি ঈদ আনন্দে করতে কিন্তু ভাগ্য আমাদের সহায় না।  ঈদে কুরবানি দেওয়া আমাদের জন্য দুঃস্বপ্নের মতো'।  

 

এলাকাবাসী জানান, সাধারণ মানুষের কাছ থেকে তারা অতি সামান্য কিছু সহায়তা পেয়েছেন।  তাদের আরো বেশি খাদ্য সহায়তা দরকার।  

বন্যাকবলিত মানুষেরা সরকারের সহায়তা ও পুনর্বাসন চেয়েছেন।