NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গাজায় ৪০ হাজার টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল : হামাস


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

গাজায় ৪০ হাজার টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল : হামাস

ইসরায়েলি সেনাবাহিনী ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ৪০ হাজার টন বিস্ফোরক ফেলেছে। গাজা সরকারের মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ রবিবার টেলিগ্রামে একটি বিবৃতি জারি করে এ তথ্য জানিয়েছেন।

মারুফ বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী উপত্যকায় ৭ অক্টোবর থেকে ৪০ হাজার টন বিস্ফোরক ফেলেছে।

তিনি ব্যাখ্যা করেছেন, সম্প্রতি দখলদার বাহিনীর ব্যবহৃত বোমাগুলো আগে কখনো ব্যবহার করা হয়নি।

 
দখলদার বাহিনীর ধ্বংসযজ্ঞ গাজাকে বসবাসের অযোগ্য করে তোলার অভিপ্রায়কে প্রতিফলিত করে।

 

বিবৃতিতে মারুফ সাময়িক বিরতির বিষয়েও আলোচনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, অবকাঠামো ও বাসস্থানের যথেষ্ট ধ্বংস হয়েছে। গাজা উপত্যকার জনসংখ্যার এক-তৃতীয়াংশ এখনো প্রয়োজনীয় সরবরাহ পায়নি।

 
আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অনুপস্থিতি স্পষ্ট।

 

একটি বড় ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার জন্য চাপের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

৭ অক্টোবর ইসরায়েল হামাস এক নজিরবিহীন হামলা চালায়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত এবং প্রায় ২৪০ জন হিম্মি হয়েছে।

 
হামলার জবাবে ইসরায়েল হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধ শুরু করে। গাজায় নিরলস বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। হামাস সরকার বলছে, যুদ্ধে প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক।