NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পুরুষ আর নারী সমান নয় : নীনা গুপ্তা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

পুরুষ আর নারী সমান নয় : নীনা গুপ্তা

‘নারীবাদ’ শব্দটিকে ফালতু বলেই দাবি করলেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। অভিনেত্রীর মতে, ফেমিনিজমে যে বারবার বলা হয় পুরুষ নারী সমান সমান, সেটা ঠিক নয়। কারণ পুরুষরা সন্তানের জন্ম দিতে পারেন না। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন নীনা গুপ্তা।

 
একই সঙ্গে তিনি পুরুষ এবং নারী দুজনের ক্ষেত্রেই অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া কতটা জরুরি সেটিও বলেছেন। 

 

রণবীর আল্লাহবাড়িয়ার শো’তে হাজির হয়ে নীনা গুপ্তা বলেন, ‘ফালতু নারীবাদে বিশ্বাস করতে হবে এটা জরুরি নয়। নারীরা পুরুষদের সমান সেটাও বিশ্বাস করতে হবে না। তার বদলে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া জরুরি দুজনেরই, সেটায় মন দেওয়া প্রয়োজন।

 
কাজে ফোকাস করা উচিত।’

 

1
নীনা গুপ্তা

অভিনেত্রী আরও বলেন, ‘আপনি গৃহিনী হলেও সেটাকে খাটো করে দেখবেন না। এটাও একটু গুরুত্বপূর্ণ রোল। নিজের আত্মাসম্মানকে বাড়ান, নিজেকে খাটো মনে করবেন না।

 
 তবে এটাও মনে রাখবেন পুরুষ এবং নারীরা এক নন। যেদিন পুরুষরা সন্তান প্রসব করতে পারবেন সেদিন দুজনে সমান হবে।’

 

নারীদের পুরুষের প্রয়োজন হয় কেন? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে নীনা বলেন, ‘একবার ভোর ছয়টায় আমার ফ্লাইট ছিল। তখন আমার কোনো প্রেমিক ছিল না। আমি একা ভোর চারটে নাগাদ যখন বাড়ি থেকে বের হই।

 
একজন আমায় ফলো করতে শুরু করেন। আমি ভয়ে বাড়ি চলে আসি। পরদিন সেই এক ফ্লাইট আবার বুক করি, কিন্তু একজন পুরুষ বন্ধুর বাড়িতে থেকে যাই সেদিন। ও আমায় বিমানবন্দর ছেড়ে দেয় সেদিন। ফলে আমার জীবনে পুরুষের প্রয়োজন আছে।’

 

নীনা গুপ্তাকে সর্বশেষ দেখা গেছে ‘বধ’ চলচ্চিত্রে। এতে আরো অভিনয় করেছেন সঞ্জয় মিশরা ও মানব ভীজ। সিনেমাটি বক্স অফিসে সাফল্য না পেলেও দর্শক সমালোচকদের প্রশংসা পেয়েছে।