NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি, ফিলিস্তিনি বন্দিদের উচ্ছ্বাস


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি, ফিলিস্তিনি বন্দিদের উচ্ছ্বাস

আতশবাজিতে শুক্রবার রাতে ফিলিস্তিনের আকাশ আলোকিত হয়ে ওঠে। ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির আনন্দ উদযাপনে এই আতশবাজি। ইসরায়েল ও হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির প্রথম ধাপে এই নারী ও শিশুরা ইসরায়েল থেকে গাজায় ফিরেছে।

দীর্ঘ ৪৮ দিন নির্ঘুম থাকার পর অবশেষে গতকাল দিবাগত রাতে স্বস্তিতে ঘুমাতে পেরেছে গাজাবাসী।
শর্ত অনুযায়ী গতকাল শুক্রবার ইসরায়েল ও হামাস পরস্পর জিম্মি ও বন্দি বিনিময় শুরু করেছে। সেই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী। সেই ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর অনবরত হামলায় বিপর্যস্ত গাজাবাসী একটু স্বস্তির দেখা পেল। সেই সঙ্গে স্বজনদের কাছে পাওয়ার আনন্দ।

সাঁজোয়া যানের পাহারায় দুটি সাদা বাসে বন্দিদের ওফার সামরিক ক্যাম্প থেকে বেরিয়ে আসার পর পশ্চিম তীর জুড়ে জনতা উল্লাস করেছে। তারা ফিলিস্তিনি ও হামাসের পতাকা নেড়ে বন্দিদের স্বাগত জানায়।

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা জুড়ে প্রায় ১৫ হাজার ফিলিস্তিনির মৃত্যুর কথা উল্লেখ করে সদ্য মুক্তি পাওয়া মারাহ বাকির (২৪) বলেছেন, ‘আমি খুশি। কিন্তু আমার মুক্তি শহীদদের রক্তের মূল্যে এসেছে।
’ আট বছর ধরে কারাগারে থাকা বাকির বলেন, ‘কারাগারের চার দেয়াল’ থেকে মুক্তি ছিল ‘বিশাল ঘটনা’।

মারাহ বাকির পূর্ব জেরুজালেমের বেইট হানিনায় তাঁর বাড়িতে ফিরে আসার পর এএফপিকে বলেন, ‘আমি আমার শৈশব এবং আমার কৈশোর কারাগারে কাটিয়েছি, আমার বাবা-মা এবং তাদের আলিঙ্গন থেকে অনেক দূরে।’

গাজায় যুদ্ধ থামানোর জন্য একটি যুদ্ধবিরতি চুক্তির অধীনে হামাস ১৩ জন জিম্মিকে ইসরায়েলের কাছে হস্তান্তর করার পর ইসরায়েলি কর্তৃপক্ষ মোট ৩৯ জন বন্দিকে মুক্তি দিয়েছে।

৫৮ বছর বয়সী হানান আল-বারঘৌতি ইসরায়েলি হেফাজত থেকে দুই মাস পর মুক্তি পেয়েছেন। তিনি হামাসের সশস্ত্র শাখার নেতা এবং গাজার জনগণের প্রশংসা করেছেন।
তিনি বলেন, ‘আল্লাহ আমাদের পক্ষ থেকে তাদের উত্তম প্রতিদান দিন। যদি গাজার জনগণ না থাকত, আমরা স্বাধীনতা দেখতে পেতাম না। আমরা কারাগারের ভেতরে ছিলাম, নির্যাতন ভোগ করছিলাম।’

বন্দিদের মুক্তির আগে ইসরায়েলি কর্তৃপক্ষ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছিল। কারাগারের কাছে সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।

সূত্র: বাসস, এএফপি