NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

ইসিতে ২৬৯ কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৩ এএম

ইসিতে ২৬৯ কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি

নির্বাচন কমিশনের বিভিন্ন স্তরের ২৬৯ জন কর্মকর্তা ও কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ গ্রেডে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে ৯ জন, পঞ্চম গ্রেডে উপসচিব ও সমমানের পদে ১১, ষষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব ও সমমানের পদে ১৩, দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণির সহকারী পরিচালক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা পদে ২৩, তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির সহকারী উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা পদে ১৬১, প্রশাসনিক কর্মকর্তা পদে ২ জন এবং ১৮ থেকে ১৬তম গ্রেডে ৫০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়, ইসি সচিবালয়ের আওতাধীন বিভিন্ন কার্যালয়ের শূন্য পদ পূরণে ৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রথম শ্রেণির পদে ৯০ জন এবং দ্বিতীয় শ্রেণির সহকারী উপজেলা, থানা নির্বাচন কর্মকর্তা, সমমানের পদে ৩১৩ জনকে নিয়োগ দেওয়ার কার্যক্রম চলমান।

 

 

এ ছাড়া তৃতীয় শ্রেণির ১১টি পদে কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোরকিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী প্রভৃতি পদে রাজস্ব খাতে মোট ৪১৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মোট ২ লাখ ৩৬ হাজার ৭২৮টি আবেদন জমা পড়েছিল। এমসিকিউ, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে ৪১৪ জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ জনের বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।