NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বছরের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

বছরের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি

ব্রাজিলের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি লিওনেল মেসি। ম্যাচে কয়েকবার তাঁকে টাচলাইনের কাছে গিয়ে চিকিৎসা নিতে দেখা যায়। পরবর্তী সময়ে মেসি নিজেই জানান, কুঁচকির চোটে ভুগছেন তিনি। চোট থেকে পুরোপুরি সেরে উঠে আগামী বছর নতুন উদ্যমে শুরু করতে চান ৩৬ বছর বয়সী এই তারকা।

 
ব্রাজিলের বিপক্ষে ম্যাচই ছিল তাঁর ২০২৩ সালের শেষ ম্যাচ। আগামী বছরের জানুয়ারিতে ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেবেন মেসি।

 

ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচে মেসির অস্বস্তি দুশ্চিন্তার কারণ হয়ে আসে।

 
নিজের চোট নিয়ে মেসি বলেছেন, ‘আমার কুঁচকিতে অস্বস্তি অনুভব করছিলাম। এই বছরে আমার শেষ ম্যাচ ছিল এটা। তাই নতুন বছরের শুরুতে যেন সর্বোচ্চটা দিতে পারি, এ জন্য পুরোপুরি সেরে উঠতে আমার হাতে সময় আছে।’

 

এ বছরই পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি।

 
চলতি মৌসুমে চোট বেশ ভুগিয়েছে আর্জেন্টাইন এই কিংবদন্তিকে। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মেজর ইন্টার মায়ামির জার্সিতে পাঁচ ম্যাচে তিনি খেলতে পারেননি।