NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভেনেজুয়েলার ফুটবলারদের মেরেছে পেরুর পুলিশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:১০ পিএম

ভেনেজুয়েলার ফুটবলারদের মেরেছে পেরুর পুলিশ

সবার-চোখ ছিল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচেই। সেখানে গ্যালারিতে পুলিশের মারপিট, মাঠে দুই দলের আগ্রাসী ফুটবলই ছিল সবার আলোচনায়। তবে একইদিন পেরু-ভেনেজুয়েলা ম্যাচেও ঘটেনছ অপ্রীতিকর ঘটনা আর সেটির রেশ চলছে এখনও। 

ভেনেজুয়েলান ফুটবলারদের দাবী লিমার সেই ম্যাচ শেষে নিজেদের সমর্থকদের সঙ্গে উদযাপন করতে চাইলে পেরুভিয়ান পুলিশ মারধর করেছে তাদের।

 
ঘটনা সেখানেই শেষ নয়, ভেনেজুয়েলান ফুটবলারদের সময়মতো বিমানেও নাকি চড়তে দেওয়া হয়নি। যে বিমানটি তাদের আনতে গিয়েছিল, সেটিতে জ্বালানি ভরতে দিতে চাইছিল না পেরু কর্তৃপক্ষ- এমনই অভিযোগ। প্রায় ৪ ঘন্টা খেলোয়াড়রা আটকে থাকেন, ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল যেটিকে অপহরণের সঙ্গে তুলনা করেছেন। এদিকে এই ঘটনায় খোদ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পেরু কর্তৃপক্ষের সমালোচনা করেছেন  তাদের ভেনেজুয়েলা-বিদ্বেষী বলে।
 
 

 

ভেনেজুয়েলান ফুটবলার নাহুয়েল ফেরারেসি এর আগে পুলিশি নির্যাতনের চিহ্ন হিসেবে তাঁর হাতের ব্যান্ডেজ দেখিয়েছেন। বলেছেন, ‘এমনটা কখনোই কাম্য না। ম্যাচ শেষে আমরা আমাদের সমর্থকদের সঙ্গে ধন্যবাদ জানাতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের মারলো।

 
আমাকে দুবার আঘাত করা হয়েছে।’ ঐ সময়ের একটি ভিডিও ক্লিপেও দেখা গেছে পুলিশের এই আগ্রাসন। বাছাইয়ের ঐ ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। পেরু এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। ভেনেজুয়েলা আছে চতুর্থ স্থানে।