NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ব্রাজিলের যে ঐতিহাসিক রেকর্ড ভেঙে দিল আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:১৩ পিএম

ব্রাজিলের যে ঐতিহাসিক রেকর্ড ভেঙে দিল আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ে এতদিন অনন্য এক রেকর্ড সঙ্গী ছিল ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ে এর আগে ঘরের মাঠে হারের অতীত রেকর্ড ছিল না সেলেসাওদের। দীর্ঘ দিন ধরে বয়ে চলা সেই রেকর্ড অবশেষে ভেঙ্গে দিল আর্জেন্টিনা। মঙ্গলবার সকালে মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারের মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে প্রথম হারের তেতো স্বাদ পেল ব্রাজিল।

 

 

আর্জেন্টিনা ম্যাচের আগে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ম্যাচ খেলেছিল মোট ৬৪টি। যেখানে জয় ৫১ এবং ড্র বাকি ১৩ ম্যাচে। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখতে পারেনি ফার্নান্দো দিনিজের দল। ২০০১ সালের পর এবারই প্রথম টানা তিন ম্যাচ হারল ব্রাজিল।

 

 

ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন নিকোলাস ওতামেন্দি। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নারে হেডে জাল খুঁজে নেন এই ডিফেন্ডার। উরুগুয়ে, কলম্বিয়ার কাছে হারের পর আর্জেন্টিনা ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ব্রাজিল কিন্তু ব্যর্থতার বৃত্তেই আটকে থাকতে হল সেলেসাওদের। এতে টানা তিন ম্যাচ হেরে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের ছয়ে নেমে গেল ব্রাজিল।

 
আর উরুগুয়ের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা। ৬ ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আলবেসিলেস্তারা।