NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

জামিন পেলেন না মির্জা ফখরুল


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫১ এএম

জামিন পেলেন না মির্জা ফখরুল

গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামি ফখরুলের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার যেকোনো শর্তে জামিন চেয়ে শুনানি করেন। এ সময় আসামিপক্ষে আইনজীবী মহসিন মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

 

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী গোলাম মোস্তফা খান কালের কণ্ঠকে বলেন, আজ জামিন নামঞ্জুর হয়েছে। আদেশের অনুলিপি পেলে আমরা হাইকোর্টে জামিন আবেদন করব।

 

 

এর আগে গত ২০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে তার জামিন শুনানির দিন ধার্য ছিল। মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ থাকায় শুনানি পেছানোর জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আজকের দিন ধার্য করেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক ও গেটে হামলা চালানো হয়।

 
আসামিরা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় মির্জা ফখরুলসহ ৫৯ বিএনপির নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়।

 

পরদিন গুলশান-২-এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে তাঁর জামিন আবেদন করা হয়।