NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সাড়া ফেলেছে ‘গুড বাজ’, উঠে এসেছে ট্রেন্ডিংয়ে


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৪, ০১:২০ পিএম

>
সাড়া ফেলেছে ‘গুড বাজ’, উঠে এসেছে ট্রেন্ডিংয়ে

গত রোজার ঈদে ‘ব্যাড বাজ’ শিরোনামে নাটক নির্মাণ করে দারুণ চমক দেখান নির্মাতা কাজল আরেফিন অমি। তার এই নাটকটি লুফে নেয় দর্শক। আর তাইতো ইউটিউবে উন্মুক্তের মাস না যেতেই কোটি ভিউয়ার পায় নাটকটি। এর কমেন্টের ঘর ভরে গেছে দর্শকের ইতিবাচক সব মন্তব্য আর প্রশংসায়।

সেই ধারাবাহিকতায় কোরবানির ঈদ উপলক্ষে ‘ব্যাড বাজ’ নাটকের সিকুয়াল নির্মাণ করেছেন অমি। যার নাম দিয়েছেন ‘গুড বাজ’। ১২ জুলাই সন্ধ্যা ৭টায় ইউটিউবে ক্লাব ১১ এন্টারটেইনমেন্ট চ্যানেলে উন্মুক্ত করা হয় নাটকটি।

প্রকাশের পরই দর্শক প্রশংসায় ভাসতে থাকে এই নাটকের পরিচালক, প্রযোজক এবং অভিনেতা অভিনেত্রীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ঘণ্টায় নাটকটি দেখেছে প্রায় ২৪ লাখ বার। মন্তব্য জমা পড়েছে ১৫ হাজারের উপরে। আছে ইউটিউব ট্রেন্ডিং ২ নম্বরে।

এবারের নাটকে যেমন ছিল গল্পের ভিন্নতা, তেমনি লোকেশন আর পাত্র-পাত্রীর দিকেও নজর দিয়েছেন পরিচালক। তিনি জানান, ‘আমাদের উদ্দেশ্য দর্শকদের সুস্থ বিনোদন দেয়া। সেই চেষ্টাই করেছি। বরাবরের মতো এবারও দর্শকদের ভালোবাসায় আমরা মুগ্ধ। কৃতজ্ঞতা ও ভালোবাসা সকল দর্শকের প্রতি।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, সাফা কবির, পারসা ইভানা, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও লামিমা লাম। আকবর হায়দার মুন্নার প্রযোজনায় নাটকটি নির্মিত হয়েছে মোশনরক এন্টারটেইনমেন্টের মাসুদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে।