NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

ভারত বাংলাদেশে গণতন্ত্র সমুন্নত রাখতে চায় : পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৩ পিএম

ভারত বাংলাদেশে গণতন্ত্র সমুন্নত রাখতে চায় : পররাষ্ট্রমন্ত্রী

ভারত বাংলাদেশে গণতন্ত্র সমুন্নত রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে জাপানের বিনিয়োগকারীদের একটি দল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ।

 
তারা চায় প্রতিবেশী রাষ্ট্রে গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে কোনো ভাটা না পড়ে।’

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের আসন্ন বৈঠক দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগের অংশ। সচিব পর্যায়ের ওই বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হবে না। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

 

 

মোমেন বলেন, ‘নির্বাচন নিয়ে তো আলাপ হয়েই গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো আগেই আলোচনা করেছেন। ভারত বিশ্বে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। তারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়।

 

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানিরা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য, বিদ্যুৎ খাত, বন্দর ও পর্যটন নিয়ে আগ্রহ জানিয়েছে। তিনি জাপানি বিনিয়োগকারীদের নির্বাচনের পর প্রস্তাব নিয়ে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান।

এদিকে কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের চলমান বাংলাদেশ সফরে বিভিন্ন পর্যায়ে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে চেয়েছে। আমরা জানিয়েছি, অত্যন্ত জোরালো প্রক্রিয়ার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।’