NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ওটিটিতে ‘লিও’ মুক্তির তারিখ ঘোষণা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:১৭ পিএম

ওটিটিতে ‘লিও’ মুক্তির তারিখ ঘোষণা

পরিচালক লোকেশ কানাগারাজের নির্মাণে থালাপতি বিজয়ের ‘লিও’ এই বছর তামিল সিনেমার অন্যতম হিট। সিনেমাটি বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপির বেশি আয় করেছে। প্রেক্ষাগৃহে দারুণ সফল ‘লিও’ এবার ওটিটি প্লাটফর্মে মুক্তির জন্য প্রস্তুত। এই মাসেই ওটিটিতে সিনেমাটি দেখতে পাবেন দর্শকরা।

 
 

 

মুক্তির আগেই নেটফ্লিক্সের কাছে রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে ‘লিও’। তাই ওটিটিতে সিনেমাটি দেখার অধীর অপেক্ষায় দর্শকরা।

0
‘লিও’

২০ নভেম্বর, নেটফ্লিক্স ইন্ডিয়া সাউথের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে ‘লিও’-এর স্ট্রিমিং তারিখ ঘোষণা করা হয়েছে। তারা লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার পালা শেষ হয়েছে! আমাদের কাছে আপনাদের জন্য দুর্দান্ত খবর আছে।

 
আপনারা কি রেডি? লিও আসছে ২৪ নভেম্বর ভারতের নেটফ্লিক্সে এবং ২৮ নভেম্বর বিশ্বব্যাপী আসছে তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষায়।’

 

২০২১ সালে মাস্টারের পর লোকেশ কানাগারাজ ও বিজয়ের দ্বিতীয় প্রজেক্ট ‘লিও।’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন লোকেশ, রথনা কুমার এবং দীরাজ বৈদ্য। অ্যাকশন এন্টারটেইনারটিতে বিজয়, ত্রিশা, সঞ্জয় দত্ত, অর্জুন সারজা, মাইস্কিন, স্যান্ডি এবং গৌথম মেনন প্রধান ভূমিকায় অভিনয় করেছন।

 
ম্যাথু থমাস, মনসুর আলি খান, প্রিয়া আনন্দকে সহায়ক ভূমিকায় দেখা গেছে। সিনেমাটি এ বছর রজনীকান্তের জেলার এর পর দ্বিতীয় তামিল চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী ৬০০ কোটি আয়ের রেকর্ড গড়েছে।