NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ ২’ উন্মোচন করলেন খামেনি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২৩ পিএম

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ ২’ উন্মোচন করলেন খামেনি

ইরান রবিবার তার সর্বশেষ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যার নাম ‘ফাত্তাহ ২’। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। পাশাপাশি দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছেন।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিমানবাহিনী ইউনিটের অন্তর্গত ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পরিদর্শনের সময় খামেনি নতুন ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেন।

 

 

‘ফাত্তাহ ২’কে রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লাইড ক্ষমতাসহ একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে, যা এইচজিভি হাইপারসনিক অস্ত্রের বিভাগে পড়ে। জুন মাসে উন্মোচন করা ইরানের প্রথম অভ্যন্তরীণভাবে উৎপাদিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’র প্রবর্তনের পর এ ঘোষণা এলো।

এ ছাড়া অনুষ্ঠানে খামেনি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ইসলামী সরকারগুলোর উচিত অন্তত একটি সীমিত সময়ের জন্য ইহুদিবাদী শাসকের সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা।

 

 

ইসরায়েলে জ্বালানি ও পণ্য সরবরাহে বাধা দেওয়ার জন্যও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন খামেনি।

এ মাসের শুরুর দিকে খামেনি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে কঠোর অর্থনৈতিক সম্পর্ক স্থাপন এবং ‘তেল ও খাদ্য রপ্তানি বন্ধ করার’ আহ্বান জানান।

সূত্র : আল অ্যারাবিয়া