NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বনানীতে বাস উল্টে প্রাণ গেল পথচারীর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৩১ এএম

>
বনানীতে বাস উল্টে প্রাণ গেল পথচারীর

রাজধানীর বনানী কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টোপাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে যাত্রীবাহী বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। আজ (বুধবার) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটি খুবই বেপরোয়া গতিতে চলছিল। 

নিহত পথচারীর নাম রঞ্জু শেখ (৩৫)। তিনি একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রাজবাড়ীতে। 

ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা সম্ভব হয়নি। 

 

গুলশান ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান জানান, ট্রাফিক বিভাগের সদস্যদের ডিউটি শুরু হয়েছিল সকাল ৬টায়। কিন্তু তার আগে ঘটনাটি ঘটেছে। আমরা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি ঘটনাটি আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে ঘটেছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া ঢাকা পোস্টকে বলেন, নিহত রঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।