NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির ঈগল উদ্ধার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:১৩ এএম

>
পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির ঈগল উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে আহত অবস্থায় বিলুপ্ত প্রজাতির একটি ঈগল পাখি ধরা পড়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা সদরের কামাতপাড়া এলাকার একটি কমলা বাগানে আহত ঈগলটি খুঁজে পায় কৃষ্ণ রায় নামের স্থানীয় এক ব্যক্তি। তিনি ঈগলটি উদ্ধার করে বাসায় নিয়ে খাবার দেন। ঈগলটির গায়ের রঙ বাদামী ও ধূসর রঙের।

 
ওজন প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি।

 

পরে স্থানীয় গণমাধ্যমকর্মী সিরাতুল মোস্তাকিম বন বিভাগকে অবহিত করলে তাদের কর্মীরা আহত ঈগলটি উদ্ধার করে নিয়ে যায়। ঈগলটির দুই ডানার পালকগুলো পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তারের স্পর্শে এমনটি হয়ে থাকতে পারে।

 
 

 

পঞ্চগড় সামাজিক বন বিভাগ দেবীগঞ্জ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাদের বলেন, খবর পেয়ে আমাদের কর্মীরা আহত ঈগলটি উদ্ধার করে নিয়ে এসেছে। পালকগুলো পুড়ে যাওয়ার কারণে ঈগলটি উড়তে পারছে না।

এছাড়া শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

 
তার শরীরে কোনো ক্ষত নেই। পালক পুড়ে যাওয়ায় কেবল উড়তে পারছে না। আমরা তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করছি। শনিবার ঈগলটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে অবমুক্ত করার জন্য পাঠানো হবে।