NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পাকিস্তানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত অন্তত ১১


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৮ এএম

>
পাকিস্তানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত অন্তত ১১

পাকিস্তানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার (১২ জুলাই) উত্তর-পশ্চিম পাকিস্তানে ভ্রমণের সময় পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গিয়ে পর্যটকবাহী একটি গাড়ি গিরিখাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

বুধবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এবং ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার গাবিন জাব্বার কাছে নৈসর্গিক লালকো উপত্যকায় দুর্ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সেখানে পর্যটকদের বহনকারী একটি গাড়ি পাহাড়ি পথ থেকে পিছলে গভীর খাদে পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনকে সোয়াত উপত্যকার মাট্টা তহসিলের বাসিন্দা বলে চিহ্নিত করা হয়েছে। তারা ভ্রমণ শেষে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় পতিত হন। এদিকে, আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহত দুইজনের সর্বোত্তম ও দ্রুত চিকিৎসা সুবিধা প্রদানের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, সোয়াত উপত্যকা নৈসর্গিক সৌন্দর্যের মনোমুগ্ধকর বিভিন্ন পর্যটন স্থানের জন্য পরিচিত। এখানকার জলপ্রপাত এবং শক্ত গ্রানাইট ক্লিফগুলো ট্রেকার ও অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে পছন্দের গন্তব্য।