NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এবারও অস্কারের মঞ্চ সামলাবেন জিমি কিমেল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১০:১৫ পিএম

এবারও অস্কারের মঞ্চ সামলাবেন জিমি কিমেল

টানা দ্বিতীয়বারের মতো অস্কারের সঞ্চালনার দায়িত্ব পেলেন সঞ্চালক-কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে চতুর্থবারের মতো এই গুরুদায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস বুধবার এই ঘোষণা করেছে।

২০২২ সালে উইল স্মিথের সেই চড়কাণ্ডের পর ২০২৩ সালে ক্রিস রকের জায়গায় দায়িত্ব পালন করেন কিমেল।

 
সে বছর অস্কার শো’টি প্রায় ১৮.৭ মিলিয়ন দর্শকদের কাছে তুমুল দর্শকপ্রিয়তা পায় যা ২০২০ সালের কোভিড মহামারীর পর থেকে সবচেয়ে বেশি দর্শকপ্রিয় বলা যায়। তাই এবারও কিমেলের উপরেই আস্থা রাখছেন অস্কার কতৃপক্ষ। এর আগে ২০১৭ এবং ২০১৮ সালেও অস্কার সঞ্চালনা করেন জিমি কিমেল।

 

চতুর্থবারের মতো অস্কার সঞ্চালনার দায়িত্ব পেয়ে কিমেল একটি বিবৃতিতে জানান, ‘ঠিক চারবার অস্কার সঞ্চালনা করার স্বপ্ন আমি সবসময় দেখেছি।

 

 

1
জিমি কিমেল

এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক অস্কার সঞ্চালনার রেকর্ডে শীর্ষে আছেন বব হোপ, যিনি একা বা সহ-সঞ্চালক হিসাবে ১৯বার অস্কারের মঞ্চ সামলেছিলেন। তারপরেই রয়েছেন বিলি ক্রিস্টাল যিনি ১৯৯০ থেকে ২০১২ পর্যন্ত ৯ বার অস্কার সঞ্চালনা করেছেন। 

ফিল্ম একাডেমি আগেই ঘোষণা করেছিল যে রাজ কাপুর নির্বাহী প্রযোজক এবং শো রানার হিসাবে কাজ করবেন। নির্বাহী প্রযোজনা করবেন কেটি মুলান এবং হামিশ হ্যামিল্টন পরিচালনা করবেন এবারের অস্কার।

 
তাদের সাথে আরো থাকছেন ‘জিমি কিমেল লাইভ’-এর নির্বাহী প্রযোজক এবং কিমেলের স্ত্রী  মলি ম্যাকনার্নি, যিনি শো’টির একজন নির্বাহী প্রযোজক হিসাবে কাজ করবেন।

 

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬ তম একাডেমি পুরস্কার। এবিসি-তে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি।

সূত্র : ভ্যারাইটি