NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

একই ফ্রেমে রায়ান গসলিং, ক্রিস ইভানস ও ধনুশ


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:২০ এএম

>
একই ফ্রেমে রায়ান গসলিং, ক্রিস ইভানস ও ধনুশ

দর্শকদের মনে অন্যরকম সাড়া ফেলেছে ‘দ্য গ্রে ম্যান।’ তবে সেটা সিরিজের জন্যই হয়েছে না কি এর পেছনে বিশেষ কোনো চরিত্রের অবদান রয়েছে, সেটা ভিন্ন কথা। 

যেসব কারণে দর্শকরা ‘দ্য গ্রে ম্যান’ এর জন্য অপেক্ষায় আছে তার একটি হলো-  রায়ান গসলিং, ক্রিস ইভানস ও ধনুশকে একই ফ্রেমে দেখা যাবে এতে।  পরিচালক জো এবং অ্যান্থনি রুশোর এই সিরিজ ২২ জুলাই থেকে দেখা যাবে নেটফ্লিক্সে। ইতোমধ্যে এর টিজারও সামনে এসেছে। 

এতে ধনুশকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। নেটফ্লিক্স এর টিজার ভিডিও  আপলোড করে লিখেছে- আমরা ধনুশকে আমাদের পছন্দের অস্ত্র হিসেবে বেছে নিই। ‘দ্য গ্রে ম্যান’ আসছে ২২ জুলাই শুধুমাত্র নেটফ্লিক্সে।

এই সিরিজে রায়ান গসলিংকে দেখা যাবে কোর্ট জেন্ট্রির চরিত্রে। লয়েড হানসেনের চরিত্রে দেখা যাবে ক্রিস ইভানকে। পরিচালক জো এবং অ্যান্থনি রুশো বলছেন, এই ছবির জন্য আমরা ভারতে এসেছিলাম আর আমাদের প্রিয় ধনুশের সঙ্গে দেখা হয়।  ভারতে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। তৈরি হও আবারও খুব শিগগিরই দেখা হবে।  

চরিত্রের বিষয়ে ধনুশ বলছেন, এটা অবিশ্বাস্য। এই ছবিটি একটি রোলার কোস্টার, এতে অ্যাকশন, ড্রামা, সবকিছু রয়েছে। অসাধারণ ব্যাক্তিত্ব রয়েছেন এই ছবিতে। এই মুভিতে আমি এরকম একটি চরিত্রে অভিনয় করতে পেরে কৃতজ্ঞ।