NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

তফসিলের পর উসকানি ও সহিংসতা করলে কঠোর ব্যবস্থা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:০৮ পিএম

তফসিলের পর উসকানি ও সহিংসতা করলে কঠোর ব্যবস্থা

তফসিল ঘোষণার পর উসকানি, জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি জানান, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে অথবা ঘোষণার পর কেউ যদি সহিংসতা করে, তাহলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডিবিপ্রধান।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি থাকবে। পাশাপাশি অলিগলিতে মোটরসাইকেলে কাজ করবে পুলিশের পেট্রল টিম।

নির্বাচন কমিশনের নির্দেশনা মতো পুলিশ কাজ করবে উল্লেখ করে হারুন অর রশীদ বলেন, বিদেশে বসে কারা উস্কানি দিচ্ছে সে বিষয়ে পুলিশ জানে। কেউ যাতে নাশকতা না করতে পারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ।