NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুল ইসলামের ডোমিনিকার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৩৭ এএম

বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুল ইসলামের ডোমিনিকার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ

ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলাম গতকাল বুধবার (06 জুলাই 2022) ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট জনাব লুইস আবিনাদারের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

 

ওয়াশিংটন ডিসিতে দায়িত্বরত রাষ্ট্রদূত ইসলাম একই সাথে বেলিজ, কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, গায়ানা এবং হাইতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

 

ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর ন্যাশনাল প্যালেসে প্রেসিডেন্টের কাছে তিনি এই পরিচয়পত্র পেশ করনে। সেদেশের ভাইস প্রেসিডেন্ট মিস রাকেল পেনা ডি আন্টুনা এবং পররাষ্ট্রমন্ত্রী জনাব রবার্তো আলভারেজ এসময় উপস্থিত ছিলেন।

 

রাষ্ট্রদূত ইসলাম ডোমিনিকার প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান।

 

ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশের সুদৃঢ় অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক জোরদার করতে গভীর আগ্রহ প্রকাশ করেন।

 

রাষ্ট্রদূত ইসলাম ০৭ জুলাই ডোমিনিকার পররাষ্ট্রমন্ত্রী জনাব রবার্তো আলভারেজের সাথেও পৃথক বৈঠক করেন। তিনি ফরেন অফিস কনসালটেশন (এফওসি), কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা মওকুফ এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবসহ দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ডোমিনিকার পররাষ্ট্রমন্ত্রী আগামী বছর বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন।

 

 

রাষ্ট্রদূতের সাথে এসময় কাউন্সিলর জনাব মোঃ মাহমুদুল ইসলাম এবং ডোমিনিকান রিপাবলিকে বাংলাদেশের অনারারি কনসাল জনাব জোয়ান গঞ্জালেজ উপস্থিত ছিলেন।