NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

বিএনপির কার্যালয়ে পুলিশ তালা দেয়নি : ডিএমপি কমিশনার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:৪১ এএম

বিএনপির কার্যালয়ে পুলিশ তালা দেয়নি : ডিএমপি কমিশনার

পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগায়নি। বিএনপি নিজেরাই তাদের কার্যালয়ে তালা দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা বিএনপির কার্যালয়ে তালা মেরে রাখিনি। তাদের কার্যালয় তারা যেকোনো সময় আসতে পারবে।

 
এতে আমাদের কোনো বাধা নেই। তবে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকবে।’

 

বাসে দুর্বৃত্তেদের দেওয়া আগুনে দগ্ধ ব্যক্তিদের দেখতে আজ মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান হাবিবুর রহমান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 
 

 

ডিএমপি কমিশনার বলেন, ‘বাসে অগ্নিসংযোগ রুখে দিতে শুধু পুলিশ একাই দায়িত্ব পালন করলে হবে না, সবাইকে একসঙ্গে এগিয়ে এসে অগ্নিসন্ত্রাস বন্ধ করতে হবে। বাসে অগ্নিসংযোগের সময় আমরা হাতেনাতে ১৩ জনকে গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছি। আমরা বলেছি, বাসে উঠলে যেন যাত্রীদের ছবি তুলে রাখে।’

গতকাল সোমবার খিলক্ষেত এলাকায় পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে।

 
এ ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনায় খিলখেত থানায় মামলা হয়েছে। এতে রাজনৈতিক কোনো ঘটনার সম্পৃক্ততা নেই। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

অবরোধে বেশিরভাগ বাসে সন্ধ্যা ও ভোর রাতের দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘প্রথমে বলব, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সজাগ রয়েছে।

 
তবে তারা কিছু চোরাগোপ্তা হামলা চালিয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।’ 

 

উল্লেখ্য, রাজধানীতে বিভিন্ন সময় বাসে অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।