NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পুর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা, সাংবাদিকের মা গুরুতর আহত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৪৬ এএম

পুর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা, সাংবাদিকের মা গুরুতর আহত

 

 

 

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় পুর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় সাংবাদিক রবিউল হাসানের মা জেবন নেছা (৬০) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

বৃহস্পতিবার (৭জুলাই) উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকায় পুর্ব শত্রুতার জেরে হামলা চালায় প্রতিপক্ষ। এসময় সাংবাদিক রবিউল হাসানের মা গুরুতর আহত হন।

 

জানা গেছে, বাগানে গরু ঢুকে গাছ নষ্ট করার কারণে সাংবাদিক রবিউল হাসানের বাবা গরু তাড়িয়ে দিলে একই এলাকার সাফিউল ইসলাম ও তার স্ত্রী ফাতেমা বেগমের সাথে বাকবিতন্ডা শুরু হয়।

 

বাকবিতন্ডার এক পর্যায়ে সাফিউল ইসলাম, তার স্ত্রী ফাতেমা বেগম এবং ছেলে ফিরোজ মিলে সাংবাদিক রবিউল হাসানের মায়ের উপর ক্ষিপ্ত হয়ে বাড়িতে ঢুকে ঘর থেকে বের করে এলোপাতাড়ি মারপিট করেন। এতে সাংবাদিক রবিউল হাসানের মা মাথা ও শরীরে গুরুতর আঘাত পান।

 

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

সাংবাদিক রবিউল হাসান বলেন, আমি বাড়িতে না থাকার সুযোগে সাফিউল ইসলাম ও তার স্ত্রী ও ছেলে মিলে আমার বাড়িতে এসে আমার মাকে মারধর করেন। মাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করাইছি। তিনি আরও জানান, এর আগেও তারা আমার পরিবারের উপর হামলা চালিয়েছে, তখনই তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা করেছি। তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। 

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।