NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

১৭ বছরে প্রথম দেখা, ৩০ বছরের বন্ধুত্ব


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:১২ এএম

১৭ বছরে প্রথম দেখা, ৩০ বছরের বন্ধুত্ব

বলিউডের অন্যতম আইকনিক চলচ্চিত্র ‘বাজিগর’-এর ৩০ বছর পূর্ণ হলো আজ। সিনেমাটি শাহরুখ খানের ক্যারিয়ারের একটি মাইলফলক হিসেবেই বিবেচিত হয়। তখন মাত্র ফিল্মি ক্যারিয়ার শুরু কিং খানের। আব্বাস মস্তান পরিচালিত ‘বাজিগর’ দিয়েই শাহরুখ বাজি জিতে নেন বলিউডের।

 
এই সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হন শাহরুখ-কাজল। সময়ের পরিক্রমায় দুজন হয়ে ওঠেন বলিউডের সবচেয়ে আইকনিক জুটি। 

 

1
বাজিগরের সেট থেকে তোলা ছবি

সিনেমাটির ৩০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন কাজল। ইনস্টাগ্রামে অভিনেত্রী সিনেমার কয়েকটি অদেখা ছবি শেয়ার করে তার স্মরণীয় যাত্রার কথা স্মরণ করেছেন।

 
কাজল প্রকাশ করেছেন যে তিনি তার ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খানের সাথে চলচ্চিত্রের সেটে প্রথমবারের মতো দেখা করেছিলেন।

 

কাজল লিখেছেন, ‘বাজিগর ৩০ বছর পূর্ণ করেছে। প্রথমবারের মতো সিনেমার সেটে আমি সরোজ জির (প্রয়াত সরোজ খান, ভারতীয় কোরিওগ্রাফার) সাথে কাজ করেছি, প্রথমবার আমি শাহরুখ খানের সাথে দেখা করেছি, প্রথমবার আমি আনু মালিকের সাথে দেখা করেছি।’

1
বাজিগরের সেট থেকে তোলা ছবি

অভিনেত্রী আরো প্রকাশ করেছেন, ১৯৯৩ সালের ক্রাইম থ্রিলার সিনেমাটির শুটিংয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর।

 
সিনেমার নির্মাতা এবং কলাকুশলীদের প্রতি ভালোবাসা জানিয়ে কাজল লিখেছেন, ‘আব্বাস ভাই এবং মস্তান ভাই আসলে আমার সঙ্গে চমৎকার আচরণ করেছেন। তাদের সন্তানের মতো প্রশ্রয় দিয়েছেন। আর জনি লিভার, শিল্পা শেঠিকে কিভাবে ভুলতে পারি!’

 

৪৯ বছর বয়সী বলিউড তারকা আরো জানান, আজ অবধি বাজিগরের চিরসবুজ গান এবং মনোমুগ্ধকর সংলাপগুলো তার মুখে প্রশান্তির হাসি এনে দেয়।

‘বাজিগর’-এ নেগেটিভ চরিত্রে অভিনয় করে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেন শাহরুখ খান। খল চরিত্রেও দর্শক হৃদয়ে এভাবে ছাপ ফেলা যায়, তা ‘বাজিগর’ দিয়েই প্রমাণ করেছিলেন শাহরুখ খান।

 
সিনেমাটির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও পেয়েছেন তিনি। এ ছাড়াও নিজের ক্যারিয়ারে ‘ডর’, ‘আনজাম’-এর মতো সুপারহিট সিনেমায় নেগেটিভ চরিত্রে অভিনয় করে মূল চরিত্রকে ছাপিয়ে গেছেন শাহরুখ। তবে ‘বাজিগর’ তার ক্যারিয়ারে অন্যতম এক মাইলফলক হিসেবেই বিবেচিত হয়ে আসছে। আজও দর্শকমনে চিরসবুজ ‘বাজিগর’।