NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

কালীগঞ্জে দুই পা-ওয়ালা বাছুরের জন্ম


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৪ এএম

কালীগঞ্জে দুই পা-ওয়ালা বাছুরের জন্ম

 

 

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক অস্বাভাবিক গরুর বাছুরের জন্ম নিয়েছে। স্বাভাবিক ৪ পা থাকলে দুই পা বিকল। শুধুমাত্র সামনের দুটি পা দিয়ে চলাচল করে। বাছুরটিকে একনজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছে উৎসুক জনতা।

 

 

বুধবার( ৬ জুলাই) দুপুরের দিকে চলবলা  ইউনিয়ের তেঁতুলিয়া এলাকার রমনী কান্তের বাড়িতে এই গরুর বাছুরটি জন্ম নেয়। জন্ম নেওয়ার পর বাছুরটি গাভীর দুধ পান করেছে বলে জানান গরুর মালিক রমনী কান্ত। 

 

 

দুই পা’ওয়ালা বাছুর দেখতে উপজেলার সুকানদিঘী থেকে ছুটে আসছেন মোখলেছুর রহমান। তিনি বলেন, দুই পা’ওয়ালা বাছুর আমি আগে কখনো দেখিনি। যখন শুনলাম এখানে দুই পা’ওয়ালা গরুর বাছুর হয়েছে, তখন দেখার জন্য আসলাম।

 

তেঁতুলিয়া এলাকার গরুর মালিক রমনী কান্ত  বলেন, এর আগেও গরুর বাছুর হয়েছে, সেগুলো স্বাভাবিক ছিল। তবে এবারের বাছুরটি দুই পা নিয়ে জন্মেছে। বাছুরটি দেখার জন্য অনেক দূর-দূরান্ত থেকে লোকজন দেখতে আসছে। আমি তো কাউকে আসার জন্য মানাও করতে পারছি না। তবে বাছুরটি বর্তমানে সুস্থ্য আছে। মায়ের দুধ খাচ্ছে। 

 

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিসার স্বপন কুমার সরকার বলেন, এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় কনজেনিটাল এনোমালিস। এটা একটা জিনগত সমস্যা। আমাদের শরীরের সকল কিছুপ জন্য কোন না কোন জিন দায়ী। বাছুরটির সামনের পা বৃদ্ধির জন্য যে জিন দায়ী, সেই জিনটির কোন সমস্যা থাকায় ভ্রুণ অবস্থায় বাছুরটির পায়ের স্বাভাবিক বৃদ্ধি ঘটেনি।