NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:১২ এএম

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

মিরপুরে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। উইকেটের ব্যবধানে এটিই বাংলাদেশের বড় জয়। পাকিস্তানের দেওয়া ১৬৭ রান তাড়া করতে নেমে ২৬ বল হাতে রেখে পাওয়া জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছেন নিগার সুলতানা জ্যোতিরা।

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের দেওয়া রান তাড়ায় নেমে ওপেনিংয়ে রেকর্ড জুটি গড়েন ফারজানা হক ও মুর্শিদা খাতুন।

 
তোলেন ১২৫ রান। এর আগে সর্বোচ্চ ছিল ১১৩ রান, আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১১ সালে। ৬২ রানে ফারজানার আউটে ভাঙে এই জুটি। ১১৩ বলে ৫টি চার মারেন তিনি।
 
 

 

দুই ওভার পর ফেরেন মুর্শিদাও। ১০৬ বলে ৫৪ রান করেন তিনি। ৮৮ বলে দেখা পান ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির। তার আউটের পরপরই রানআউটে ফেরেন ফাহিমা খাতুন।

 
এরপর ম্যাচ শেষ করে আসেন নিগার ও সোবহানা মোস্তারি। নিগার ১৮ ও সোবহানা ১৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন নাশরা সিন্ধু।

 

এর আগে টস জিতে ব্যাট করা পাকিস্তানের মেয়েরা দারুণ শুরু করলেও শেষ পর্যন্ত  ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তবে একাই লড়াই করেন সিদরা আমিন।

 
তার ব্যাটে ভর করে বাংলাদেশকে ১৬৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় পাকিস্তান। সিদরার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৪ রান। ১৪৩ বলে ৩টি চারের মারে এই রান করেন সিদরা। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে সাদাফ শামসের ব্যাট থেকে। 

 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাহিদা আক্তার। ২ উইকেট নেন রাবেয়া খান। ১টি করে উইকেট নেন ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি ও স্বর্ণা আক্তার।