NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নেপালের নিখোঁজ প্লেনের ধ্বংসাবশেষের খোঁজ মিলল


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:২৭ পিএম

>
নেপালের নিখোঁজ প্লেনের ধ্বংসাবশেষের খোঁজ মিলল

মাঝ আকাশ থেকে নিখোঁজ হওয়া নেপালের সেই বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। রোববার সকালে নেপালে ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল বিমানটি। মুস্তাঙ্গের লার্জুঙ্গে উদ্ধার হয়েছে ধ্বংসাবশেষ।

পোখরা থেকে জমসম যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বিমানটি।

ধ্বংসাবশেষ চিহ্নিত হলেও এখনও উদ্ধারকারী দল পাঠানো যায়নি। খারাপ আবহাওয়ার কারণে নামানো যাচ্ছে না হেলিকপ্টার। বিমানের কোনও যাত্রীই সম্ভবত বেঁচে নেই। পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে একটি উদ্ধারকারী দল।

জানা গেছে, সকাল ৯টা ৫৫ মিনিটে পোখরা থেকে জমসমের উদ্দেশে রওনা দেয় তারা এয়ারের ছোট বিমানটি। তাতে ২২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে চার জন ভারতীয়, তিন জন জাপানের বাসিন্দা, তিন জন বিমানকর্মী এবং স্থানীয় কিছু মানুষ। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে মুস্তাঙ্গের লার্জুঙ্গে চিহ্নিত হয় বিমানের ধ্বংসাবশেষ। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এখনও ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে হেলিকপ্টার থেকে নামানো যাচ্ছে না। তাই পায়ে হেঁটেই ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে উদ্ধারকারী দল।