NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কাকে ‘ক্যাজুয়াল কুইন’ বললেন আলিয়া!


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৩:২৫ এএম

কাকে ‘ক্যাজুয়াল কুইন’ বললেন আলিয়া!

বলিউডের সীমানা ছাড়িয়ে হলিউডেও নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। কিছুদিন আগেই ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ সিনেমার জন্য তাঁর ঝুলিতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সব মিলিয়ে আলিয়ার ক্যারিয়ার তুঙ্গে। তবে এতো ব্যস্ততার মধ্যেও আলিয়াকে দেখা যায় তাঁর মাকে নিয়ে নানা আদুরে পোস্ট করতে।

 
শুধু আলিয়া নন, মা সোনি রাজদানকেও দেখা যায়, মেয়ের বিভিন্ন কাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে। তাদের মা মেয়ের সম্পর্ক যে কতটা শক্তিশালী তাদের পোস্ট দেখেই বোঝা যায়।

 

সম্প্রতি সোনি রাজদান ‘পিপ্পা’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন। সেখানে তাঁর সাজ, পোশাক দেখে মুগ্ধ হয়ে যান আলিয়া।

 
সঙ্গে সঙ্গে মায়ের প্রশংসা করে অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমার সুন্দরী মা ঠিক যেন ক্যাজুয়াল কুইন’।

 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যশোরের চৌগাছার গরিবপুর এলাকায় পাকিস্তানি সেনাদের প্রতিহত করেছিল ভারতীয় সেনারা। সে সময়ের যুদ্ধের ঘটনা অবলম্বনে অ্যাকশন থ্রিলার ‘পিপ্পা’ বানিয়েছেন বলিউড নির্মাতা রাজা কৃষ্ণা মেনন। এতে অভিনয় করেছেন ঈশান খট্টর এবং ম্রুণাল ঠাকুর।

 
সিনেমাটির স্পেশাল স্ক্রিনিং ছিল গত ৮ নভেম্বর। সেখানে উপস্থিত ছিলেন সোনি রাজদান। আর সেই ছবিই পোস্ট করেন আলিয়া। সঙ্গে পিপ্পা ছবির জন্যও শুভেচ্ছা অভিনেত্রী। ছবিতে সোনি রাজদানকে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
 
আগামী ১০ নভেম্বর মুক্তি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি।

 

এর আগে গত ২৫ অক্টোবর সোনির জন্মদিনের দিন ছোটবেলার একটা ছবি দিয়ে মাকে শুভেচ্ছা জানিয়েছিলেন আলিয়া। সেখানে তাঁকে তাঁর মায়ের কোলে বসে থাকতে দেখা যাচ্ছে। তিনি এই ছবি পোস্ট করে তাঁর জীবনে তাঁর মায়ের গুরুত্ব কতটা সেটা জানিয়েছেন।