NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শ্রীলঙ্কায় সাকিবকে পাথর মারার হুমকি ম্যাথুসের ভাইয়ের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৩ এএম

শ্রীলঙ্কায় সাকিবকে পাথর মারার হুমকি ম্যাথুসের ভাইয়ের

অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ বিতর্কে এবার যুক্ত হলেন তাঁর ভাই ট্রেভিন ম্যাথুস। শ্রীলঙ্কায় সাকিব আল হাসানকে পাথর মারার হুমকি দেন তিনি। ট্রেভিন ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলেছেন। ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা খুবই হতাশ।

 
বাংলাদেশ অধিনায়কের কোনো ক্রীড়ানুরাগী মনোভাব নেই এবং ভদ্রলোকের খেলায় মানবতা দেখায়নি। আমরা কখনোই তার কাছ থেকে বা দলের বাকি সদস্যদের কাছে এমনটা আশা করিনি।’

 

এর পরই সাকিবের প্রতি নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রেভিন, ‘সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা এলপিএল ম্যাচ খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে কিংবা ভক্তদের রোষানলে পড়তে হবে।

 

 

সেদিন ম্যাচ শেষে ম্যাথুস জানিয়েছিলেন, তাঁর কোনো ভুল ছিল না। তাঁর ভাই ট্রেভিনেরও একই ধারণা, ‘অ্যাঞ্জেলো নির্ধারিত সময়ে তার ক্রিজের মধ্যে ছিল, তবে হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার দোষ তার না।’

এমনিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই কয়েক বছর ধরে মাঠে উত্তাপ ছড়িয়ে আসছিল। সেদিন দিল্লিতে ম্যাথুসের টাইমড আউট ঘটনার পর বাংলাদেশ দলের সঙ্গে হাত মেলায়নি শ্রীলঙ্কা।

 
ভবিষ্যতে দুই দলের লড়াই যে আরো উত্তেজনা ছড়াবে, বলার অপেক্ষা রাখে না।