NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ওজিলকে তাড়িয়ে দিল শৈশবের ‘পছন্দের’ ক্লাব


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৫:৩১ পিএম

>
ওজিলকে তাড়িয়ে দিল শৈশবের ‘পছন্দের’ ক্লাব

আর্সেনাল এবং জার্মান জাতীয় দলে মেসুট ওজিলের শেষটা মোটেও সুখকর ছিল না। দুই জায়গা থেকে বিষাদময় বিদায়ের পর কিছুটা সুখের আশাতেই হয়ত পাড়ি জমিয়েছিলেন তুর্কি ক্লাব ফেনেরবাচে। হয়ত শৈশবের পছন্দের ক্লাবকে কিছু সাফল্য এনে দিয়ে বুট জোড়া তুলে রাখতে চেয়েছিলেন। তবে তেমনটা আর হলো কই, ফেনেরবাচ থেকেও বিতাড়িত হলেন জার্মানির বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

কোচের সঙ্গে বাকবিতণ্ডার জেরে গত মার্চ থেকে মাঠের বাইরে ছিলেন ওজিল। এবার দলে টানার ১৮ মাস পর তার সঙ্গে চুক্তিটাই বাতিল করে দিয়েছে ক্লাব। সোমবার (১১ জুলাই) তুরস্কের টিভি চ্যানেল এনটিভি স্পর জানিয়েছে, ৩৩ বছর বয়সী ওজিলের সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছে তুর্কি সুপার লিগ ক্লাব ফেনেরবাচ।

 

মার্চে নিজের সবশেষ ম্যাচে ফেনেরবাচের অধিনায়কত্ব করেছিলেন ওজিল। তবে সেই ম্যাচে মাঝ বিরতির সময় তাকে তুলে নেওয়ার পরই কোচের সঙ্গে কথা কাটাকাটি হয় তার।

চুক্তি বাতিলের পর এবার ওজিল ফুটবলকেই চিরতরে বিদায় জানাবেন বলে শোনা যাচ্ছে। গত জুনে তার এজেন্ট এরকুত সগুত বলেছিলেন, ‘আমার মনে হয় না সে (ওজিল) আর অন্য কোনো ক্লাবে খেলবে। ফেনেরবাচে খেলছে আর এটাই শেষ।’ সে সময় ফুটবল ছেড়ে দেওয়ার পর ওজিল কি করার পরিকল্পনা করছেন সে সম্পর্কেও ধারণা দিয়েছিলেন তার এজেন্ট। ফুটবল ছেড়ে পেশাদার ভিডিও গেমার হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তুর্কি বংশোদ্ভূত এই জার্মান।