NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

বাংলাদেশে সহিংসতা গুরুত্বের সঙ্গে নিচ্ছে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৬ পিএম

বাংলাদেশে সহিংসতা গুরুত্বের সঙ্গে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাকা: বাংলাদেশে চলমান সহিংসতাকে খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা বলেন।

বেদান্ত প্যাটেল বলেন, আসন্ন নির্বাচন সামনে রেখে নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। যেকোনো সহিংসতার ঘটনাকে যুক্তরাষ্ট্র অবিশ্বাস্য রকম গুরুত্বের সঙ্গে নেয়।

 

 

বেদান্ত প্যাটেল আরো বলেন, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারগুলোর সঙ্গে সম্পৃক্ত আছি ও থাকব।’

বিএনপির কার্যালয়ে প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফির ব্রিফিং, বাইডেনের সঙ্গে তাঁর প্রতিদিন ১০ থেকে ১৫ বার যোগাযোগের দাবি, রাষ্ট্রদূত পিটার হাসকে অবতার হিসেবে অভিহিত করার প্রসঙ্গও ওঠে ব্রিফিংয়ে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের নেতৃত্বে ঢাকায় মার্কিন দূতাবাসে অবিশ্বাস্য মেধাবী কর্মীদল আছে। রাষ্ট্রদূত হাসের শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের বিষয়েই দক্ষতা, অভিজ্ঞতা আছে।




বিএনপির চলমান আন্দোলনের কথা উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানাবে কি না জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, এটি মনে রাখতে হবে যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো সমর্থন নেই।