NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

শ্রম খাতের অগ্রগতি দেখতে ঢাকায় আসছে ইইউ প্রতিনিধিদল


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৬ পিএম

শ্রম খাতের অগ্রগতি দেখতে ঢাকায় আসছে ইইউ প্রতিনিধিদল

শ্রম অধিকার পরিস্থিতি ও শ্রম খাতের অগ্রগতি দেখতে আগামী ১২ নভেম্বর ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। এমন এক সময় ইইউ দলটি সফরে আসছে যখন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলন করছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ সফর নিয়ে আগে থেকেই আলোচনা চলছিল। চলতি বছরের মাঝামাঝি এই সফর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়।

 
এরপর ১২ নভেম্বর থেকে সফরের তারিখ নির্ধারণ করা হয়।

 

প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি। ৫ দিনের সফরে দলটি শ্রম আইন সংশোধনপরবর্তী পরিস্থিতি, শিশুশ্রম বিলোপ ও শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা নিরসনে শ্রম অধিকার নিয়ে আলোচনা করবেন।

প্রতিনিধিদলটি আগামী ১৫ নভেম্বর পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব এবং শ্রমসচিবের সঙ্গে বৈঠক করবে।

 
এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গেও ইইউ প্রতিনিধি দলের বৈঠক করার সম্ভাবনা রয়েছে।