NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ২৪৫ অভিবাসী গ্রেফতার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৪ এএম

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ২৪৫ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ২৪৫ অভিবাসীকে গ্রেফতার করেছে, দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার দিবাগত রাতে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম সেকশন ২২-এর একটি পণ্য স্টোরেজ গুদামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

২০ থেকে ৫০ বছর বয়সী মোট ২৪৪ জন পুরুষ এবং একজন বিদেশি নারীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১০২ বাংলাদেশি, ৬১ নেপালি, ৫৮ ভারতীয়, ২০ পাকিস্তানি, ৩ ইন্দোনেশিয়ান এবং ১ শ্রীলঙ্কান নাগরিক রয়েছে।

 

শনিবার সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন সাংবাদিকদের বলেন, গত দুই মাসে অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিবাসন বিভাগের ৯১ জন কর্মকর্তা ও সদস্যের সমন্বয়ে, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) এবং ১৫ ধারা এবং সেইসঙ্গে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী এ অভিযান চালানো হয়।

 

খায়রুল সাংবাদিকদের বলেন, অভিযানের সময় প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, অধিকাংশই অভিবাসীরা পাসের অপব্যবহার, অতিরিক্ত অবস্থান এবং কোনো বৈধ ভ্রমণ নথিপত্র না থাকার অপরাধে জড়িত।

গ্রেফতারদের পরবর্তী পরীক্ষার জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। যদি বিদেশিরা অপরাধ করেছে বলে নিশ্চিত করা হয়, তাহলে আদালতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে তাদের রাখা হবে বলে জানিয়েছেন রাজ্যের ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন।