NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

তিন দিনের সফরে আজ সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৮ পিএম

তিন দিনের সফরে আজ সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে আজ রবিবার সকালে সৌদি আরব যাচ্ছেন। ইসলামে নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়াই তাঁর এ সফরের মূল লক্ষ্য। আগামীকাল সোমবার জেদ্দায় তিন দিনব্যাপী ওই সম্মেলন শুরু হচ্ছে। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব এ সম্মেলনের আয়োজন করছে।

 

 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী প্রথমে মদিনায় যাবেন। তিনি সেখানে মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং ফাতেহা পাঠ করবেন। প্রধানমন্ত্রী মক্কা থেকে জেদ্দায় গিয়ে ইসলামে নারীবিষয়ক সম্মেলনে অংশ নিবেন। এ ছাড়া তিনি মক্কায় গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন।

 

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা এবং ‘ইসলামে নারীবিষয়ক জেদ্দাহ ডকুমেন্ট’ প্রকাশিত হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী জেদ্দায় সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ‘ইসলামে নারী’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তাঁর সম্মানে আয়োজিত নৈশ ভোজে অংশ নিবেন। তিনি আগামী মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বুধবার সকালে ঢাকায় পৌঁছাবেন।