NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, বেতন ১১০০০০


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৪:৫৬ এএম

>
রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, বেতন ১১০০০০

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি হেলথ অ্যান্ড পিএসএস, পিএমও প্রজেক্টে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: হেলথ প্রোগ্রাম কো-অর্ডিনেটর। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: মেডিকেল, পাবলিক হেলথ, সাইকোলজি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

স্বাস্থ্য খাতে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা সাইকোসোশ্যাল সাপোর্টে ম্যানেজমেন্ট পর্যায়ে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইমার্জেন্সি রেসপন্স বা রোহিঙ্গা সংকট নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। হেলথ ও পিএসএস সম্পর্কে ধারণা থাকতে হবে। 

যোগাযোগে দক্ষ ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ডিজিটাল ডেটা কালেকশনের কাজ জানলে ভালো। নেতৃত্বের দক্ষতা ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বেতন: মাসে ১,১০,০০০ টাকা।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ সময়: ১৬ জুলাই ২০২২।