NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জন্মদিনে ভক্তদের জন্য দুটি চমক!


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ১১:১৩ এএম

জন্মদিনে ভক্তদের জন্য দুটি চমক!

আর মাত্র কয়েক ঘণ্টা। রাত পোহালে বলিউড বাদশার জন্মদিন। তারপরেই প্রতি বছরের আপামর ভক্তকুলের হৃদয় ভাসিয়ে, দু বাহু প্রসারিত করে মান্নতের ব্যালকনিতে দাঁড়িয়ে পোজ দেবেন শাহরুখ খান। তাঁকে দেখে আবেগে আপ্লুত হবেন ভক্তরা।

 

২০২৩ সালটা তাঁর জন্য একেবারে আলাদা। বছরের শুরুতে মুক্তি পায় ‘পাঠান' তারপর ‘জওয়ান’। দু’টি সিনেমাই হিন্দি সিনেমার ইতিহাসে রেকর্ড করেছে। তাই বাদশার এবারের জন্মদিনও হবে অন্যরকম।
 
শাহরুখ ভক্তদের জন্য জন্মদিনে এবার দু’টি বিরাট সুখবর আছে বলে জানা গেছে।  

 


২১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ডাঙ্কির। আর সেই সিনেমার প্রথম ঝলক নাকি প্রকাশ্যে আসবে বৃহস্পতিবার (২ নভেম্বর) অর্থাৎ শাহরুখের জন্মদিনে। ডাঙ্কির মুক্তির তারিখ নিয়ে এমনিতেই নানা গুঞ্জন ছিল।

 
সাধারণ জনতার কথা বললে রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খানের সিনেমা - এটুকুই হলে দেখার আগ্রহ তৈরি করে দেওয়ার জন্য যথেষ্ট। শোনা যাচ্ছে একেবারে অন্যরকম লুকে দেখা যাবে বাদশাকে। 

 


এ তো গেল প্রথম সুখবর। আরেক সূত্রে জানা গেছে, শাহরুখ খানের জন্মদিনে ‘জওয়ান’ নেটফ্লিক্সে মুক্তি পাবে । অর্থাৎ ২ নভেম্বর নেটফ্লিক্সে শুরু হতে পারে ‘জওয়ান’ ছবির স্ট্রিমিং।

 
হতে পারে এটাও একটা চমক।