NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আর্জেন্টিনাকে হারানো সেই দাওসারি এশিয়া সেরা


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০১:১৯ পিএম

আর্জেন্টিনাকে হারানো সেই দাওসারি এশিয়া সেরা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে আর্জেন্টিনার সেই হার কি ভোলা যায়! আর্জেন্টিনা এরপর চ্যাম্পিয়ন হলে সৌদির সেই জয় বরং ভিন্ন মাত্রা পেয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জেতা সে ম্যাচে জয়সূচক গোল করা সালেম আল দাওসারিকে মনে আছে তো! এবারের এশিয়ার বর্ষসেরা ফুটবলার হয়েছেন সেই দাওয়াসারিই।

মঙ্গলবার কাতারের দোহায় এএফসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সেরা খেলোয়াড়ের পুরস্কারের তুলে দেওয়া হয়েছে সৌদি আরবের এই ফরোয়ার্ডের হাতেই। দাওসারি খেলেন আল হিলালের হয়ে।

 
বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর সেই কীর্তিই নয় শুধু, গত বছর ক্লাব পর্যায়েও ভীষণ সফল তিনি। আল হিলালের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং এএফসি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠায় তাঁর বড় ভূমিকা। ২০২২-এ সৌদি প্রো লিগ এবং কিংস কাপও জিতেছে তাঁর দল।

 

মেয়েদের মধ্যে অস্ট্রেলিয়ার সামান্থা কের জিতেছেন এএফসি বর্ষসেরার এই পুরস্কার।