NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গাজায় আবার যোগাযোগ বিচ্ছিন্ন : ফিলিস্তিন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:১৫ এএম

গাজায় আবার যোগাযোগ বিচ্ছিন্ন : ফিলিস্তিন

ফিলিস্তিন টেলিকম কম্পানি ‘প্যালটেল’ এই তথ্য জানিয়েছে, ‘ফিলিস্তিনে সমস্ত যোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।’ আন্তর্জাতিক রুটগুলোয় আবারও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নতুন করে এই বিপর্যয় ঘটেছে। এর আগে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং পুনরায় সংযোগ করা হয়েছিল।

মোবাইল ও ইন্টারনেট সংযোগ আংশিক পুনর্বহালের দুই দিনের মাথায় আবারও একই ঘটনা ঘটল এই উপত্যকায়।

 
এর আগে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরুর সময় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অভিযানের আগে গাজায় যেন কোনোভাবেই ইন্টারনেট, মুঠোফোন নেটওয়ার্কের সংযোগ না থাকে, তা নিশ্চিত করেছিল ইসরায়েল। ফিলিস্তিনিরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারেনি। বিশ্ব থেকে তারা বিচ্ছিন্ন ছিল।
 
 

 

গাজা উপত্যকায় ইসরায়েলি চলমান হামলায় তিন হাজারের বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। যা ২০১৯ সাল থেকে প্রতিবছর সারা বিশ্বে সংঘাতের কারণে যত শিশু নিহত হয়েছে তার চেয়েও বেশি। সেভ দ্য চিলড্রেনের হিসাবে, ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলের হামলায় গাজায় তিন হাজার ১৯৫টি শিশু নিহত হয়েছে। নিহত শিশুর সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করছে সেভ দ্য চিলড্রেন।

 
এখনো এক হাজার শিশু নিখোঁজ বলে দাবি করেছে সংস্থাটি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় তিন হাজার ৫৪২ শিশুসহ আট হাজার ৫২৫ জন নিহত হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, গাজার বেসামরিক জনসংখ্যার ২.৩ মিলিয়নের মধ্যে ১.৪ মিলিয়নেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে।